প্রবাসীর জীবনে বাস্তব কিছু কথা…


 জীবনের তাগিদে, স্বপ্নের টানে, পরিবারের মুখে হাঁসি ফোটাতে… অসংখ্য মানুষ পাড়ি জমায় প্রবাসে। কেউ হয়তো নিজের ইচ্ছায়, কেউবা বাধ্য হয়ে। কিন্তু এই “প্রবাস” শব্দটার ভেতরে যে কতটা কষ্ট, কতটা চাপা কান্না, তা শুধু এক জন প্রবাসীই জানে।


প্রবাসের জীবন মানেই–

একটা ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন সময়ের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা। যখন দেশে ঈদের সকাল শুরু হয় নতুন জামার গন্ধে, তখন একজন প্রবাসী হয়তো কাজে ছুটছে ক্লান্ত শরীরে। পরিবারের হাসিমুখ দেখতে গিয়ে নিজের চোখের কান্না লুকিয়ে রাখে কোনো সাদা দেয়ালের আড়ালে।


একটা প্রবাসী কখনোই শুধু টাকাই পাঠায় না,

সে পাঠায় তার ঘাম, তার রাত জাগা ক্লান্তি, তার একাকীত্ব আর চাপা যন্ত্রণা।

দেশে থাকা মা ফোনে বলে, "ভালো আছো তো বাবা?"

সে তখন মুচকি হাসে, কারণ জানে–

তার খারাপ থাকার খবরটা মা সহ্য করতে পারবে না।


রাতগুলো তার কাছে লম্বা হয়ে যায়। একেকটা রাত যেন একটা যুদ্ধ। কোনোদিন শরীর কাঁপে ক্লান্তিতে, কোনোদিন মন কাঁপে মায়ায়।

কেউ কদর করে, কেউ ভুলে যায়, কেউ আবার বলে – “তুই তো বিদেশে আছিস, তোকে আর কী কষ্ট?”


প্রবাসে থেকেও মন পড়ে থাকে দেশের আকাশে।

মায়ের হাসিতে, বাবার কাশিতে, সন্তানের প্রথম হাঁটায় কিংবা স্ত্রীর একাকী দৃষ্টিতে।

প্রবাসীর জীবন আসলে একটা চলমান উপন্যাস। যেটার প্রতিটা পাতায় লুকিয়ে থাকে আত্মত্যাগ, ভালোবাসা আর সহ্যশক্তির গল্প।

প্রবাসীরা স্বপ্ন দেখে না শুধু নিজের জন্য, বরং সবার মুখে হাসি ফোটানোর জন্য। তাদের কষ্টগুলোকে সম্মান করা উচিত, মূল্য দেওয়া উচিত প্রতিটি ঘাম ঝরানো টাকার, প্রতিটি না বলা অভিমানের।

কারণ প্রবাসে থাকা মানে শুধু বিদেশে থাকা না,

মানে প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরটাকে মেরে বেঁচে থাকা।

লেখক :- মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী 

সৌদি আরব প্রবাসী 

Comments

Popular posts from this blog

Classic Love Story With Red Saree

মায়ের কোল থেকে প্রবাস—ভালোবাসার দূরত্ব নয়

চোখের কোণায় জমে থাকা আমার নীরব স্বপ্নগুলো