ঐ দূর আকাশের দিকে থাকিয়ে দেখ,


ঐ দূর আকাশের দিকে থাকিয়ে দেখ, আমার সব ইচ্ছেগুলো , যা খুজছে আজ তোমায় কোন দূর ঐ অজানার পথে। তুমি নেই বলে চেয়ে দেখো আজ ঐ মেঘহীন নীল আকাশটা ও নিস্তব্দ, চাৱদিকে যেন আজ বিষন্নতা। আজ খুব বেশি মনে পড়ে তোমায়, মনে পড়ে তোমার সেই স্নিগ্ধ উদাস দৃষ্টি, আর তোমার মাঝে লুকিয়ে থাকা সেই নৈসর্গিক সৌন্দর্য, কিন্তুু তুমি আজ নেই পাশে, তবুও তোমাকে খুজে পাই আমি প্রকৃতির ঐ নিসর্গিক সব সৌন্দর্যের মাঝে, জানি তুমি আর ফিরে আসবেনা৷ তার পরও প্রতিটি নিশিতে প্রতিটি স্বপ্নে আজও তোমাকে সাজাই আমি। হেটে চলি মনের বিষন্ন সমুদ্রের পাড় ধরে কোন এক গুধলি লগ্নে। জানি তোমাকে আর কখনো ফিরে পাবনা, তবুও শুধু জানি আমি আজও তোমাকে ভালোবাসি, হ্যা হৃদয়ে থাকবে তুমি আমৃত্যু।

Comments

Popular posts from this blog

Classic Love Story With Red Saree

মায়ের কোল থেকে প্রবাস—ভালোবাসার দূরত্ব নয়

চোখের কোণায় জমে থাকা আমার নীরব স্বপ্নগুলো